◆ বৃত্তি কার্যক্রম ◆

ঢাকা জেলাধীন সাভার ও ধামরাই উপজেলার সর্ববৃহৎ অলাভজনক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান " দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার" । এই প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৪ সাল থেকে অত্র এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতিযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১ বছরের জন্য এককালীন বৃত্তি, সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান করে থাকে — "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার"।


◆ রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী ◆

☞      সাভার ও ধামরাই উপজেলা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন শিক্ষা প্রাতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

☞     বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ফর্ম শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, বা মনোনীত প্রতিনিধি হতে সংগ্রহ করা যাবে, অথবা সরাসরি ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করা যাবে ।

☞      আবেদন ফর্মের সাথে ১ (এক) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।

☞      রেজিস্ট্রেশনের ফর্ম জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৬, সোমবার ।

☞      পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার ।

☞      বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি (৪র্থ - ১০ম) ৩০০/-


◆ রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন ◆

০১৭২৬৮৫৪৬৬৪