জ্ঞানের আলোয় আমরা পথ চলি শিক্ষা হল মানুষের শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। এ লক্ষ্য পূরণে প্রয়োজন শিক্ষার সুপরিকল্পিত প্রয়োগ ও ভারসাম্যপূর্ণ বাস্তবায়ন। তবেই একটি জাতিকে সুশিক্ষিত করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আদর্শিক ক্ষেত্রে এগিয়ে নেয়া সম্ভব। বিশ্বের অধিকাংশ দেশে জ্ঞান, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কিন্তু আমাদের এই জন্মভূমির স্বাধীনতা প্রাপ্তির দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এ দেশের ভবিষ্যত প্রজন্ম শিক্ষার পরিপূর্ণ সুযোগ থেকে এখনো অনেক ক্ষেত্রেই বঞ্চিত। সরকারের শিক্ষানীতিতে "সবার জন্য শিক্ষা" কর্মসূচী থাকলেও তা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবার এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা ও জ্ঞান অর্জনে ছাত্র-ছাত্রীদের কর্মমূখর রাখার মানসে প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সাধনের প্রত্যয়ে "To Lead The World Be A Scholar" এই শ্লোগানকে ধারণ করে ২০১৪ সালে এই অঞ্চলে যাত্রা শুরু করে এক অনন্য ছাত্রকল্যাণমূলক প্রতিষ্ঠান "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার"।
"স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার" বৃত্তি কার্যক্রম ছাড়াও স্বাস্থ্য, দরিদ্র তহবিল, শিক্ষা ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বৃত্তি প্রকল্পের আওতায় ৪র্থ থেকে ১২দশ শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার" এর যুগোপযোগী বিজ্ঞান ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের সার্বিক প্রচেষ্টা এই অঞ্চলের সকল শিক্ষানুরাগী মানুষের হৃদয়কে জয় করেছে। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের এই প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরো সমৃদ্ধ ও এগিয়ে যেতে সাহায্য করবে এবং পাথেয় হিসেবে থাকবে।
আলমগীর হোসেন রাকিব
পরিচালক
|
সাইফুদ্দীন আহমেদ
সদস্য সচিব
|